দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

Date:

spot_img

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন, মাদকদ্রব্য নিজের কাছে রাখা এবং মাদকাসক্ত অবস্থায় উশৃঙ্খল আচরণ করার অভিযোগে মাহাবুব হাসান নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহাবুব হাসান মাদক সেবন ও মাদকদ্রব্য সংরক্ষণের পাশাপাশি মাদকাগ্রস্ত অবস্থায় জনসম্মুখে উশৃঙ্খল আচরণ করছিলেন। এ অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...