‎জ্যেষ্ঠ সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ‎

Date:

spot_img

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি  জীতেন বড়ুয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে কর্মরত গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

‎সোমবার (৮ জুন) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

‎এতে রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জীতেন বড়ুয়া দীর্ঘদিন ধরে পাহাড়ে বস্তুনিষ্ঠ ও সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছেন।

‎তাকে অন্যায়ভাবে আটকে রাখা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল।

‎আমরা সাংবাদিকরা দেশের শত্রু নয়, আমরা দেশের বন্ধু।

‎আমরা সব সময় দেশ ও দশের প্রয়োজনে কাজ করে থাকি। কিন্তু আমরা আমাদের কাজ করতে গিয়ে নানা রকমের প্রতিকূলতার  সম্মুখীন হচ্ছি।বর্তমান সরকারের উচিত গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা।

‎এসময় সাংবাদিক নেতারা বেশ কিছু দাবি তুলে ধরেন,তন্মধ্যে অন্যতম হলো,সাংবাদিক জীতেন বড়ুয়াকে দ্রুত ও নিঃশর্ত মুক্তি দিতে হবে ।

‎সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে।

‎পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা দিতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

‎মানববন্ধন শেষে সাংবাদিক প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...