প্রতিবন্ধীদের জন্য সহায়ক প্রযুক্তি মৌলিক অধিকার: সমাজসেবা মহাপরিচালক

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি), ডাউন সিন্ড্রোম সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিজেবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স যৌথভাবে অনলাইন পাবলিক হিয়ারিং ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে।

অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। তিনি বলেন, “সহায়ক প্রযুক্তি কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।” প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সমাজে সমঅংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক প্রযুক্তির সহজলভ্যতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সরকার, উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় তিন শতাধিক সহায়ক প্রযুক্তি ব্যবহারকারী, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও, বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সাশ্রয়ী, মানসম্মত ও সহজপ্রাপ্য সহায়ক প্রযুক্তি নিশ্চিত করার দাবি জানান।

আলোচনায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে সহায়ক প্রযুক্তির চাহিদা বাড়লেও উন্নয়নশীল দেশগুলোতে এর প্রাপ্যতা এখনো সীমিত। ফলে অনেক প্রতিবন্ধী ব্যক্তি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরও উল্লেখ করেন, সহায়ক প্রযুক্তিতে বিনিয়োগ সামাজিক ও অর্থনৈতিকভাবে লাভজনক হলেও এ খাতে প্রয়োজনীয় বিনিয়োগ এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

আয়োজকরা জানান, দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো সহায়ক প্রযুক্তির সহজপ্রাপ্যতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের উৎসাহিত করা। এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং সহায়তা প্রয়োজন এমন মানুষের স্বাধীন জীবনযাপন ও সমাজে পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তারা সহায়ক প্রযুক্তির প্রসারে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের চলমান উদ্যোগের প্রশংসা করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...