নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁ শহরের ছোট যমুনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে নওগাঁ পৌরসভার শেরপুর গ্রামের ভোলার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

জানা যায়, ছোট যমুনা নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। এরপর সাথে সাথেই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা নদীর স্রোতে ভেসে অন্য কোনো স্থান থেকে মরদেহটি ওই এলাকায় এসে পৌঁছাতে পারে। মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে ওই মরদেহটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনিপদক্ষেপ চলমান রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...