ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার

Date:

spot_img

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। দীর্ঘ ছুটি শেষে কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন।

ঈদুল আজহা উপলক্ষে সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছিল। এর মধ্যে ২৮ মে ছিল ঈদুল আজহার সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ভোগ করেন চাকরিজীবীরা। ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হয়েছে সরকারি ও বেসরকারি খাতের অনেক কর্মীকে।

দীর্ঘ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। রোববার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেন অনেকে। ফলে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক কর্মী সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে দিনের একটি বড় অংশ কাটাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদের ছুটির সময় বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগসহ বিভিন্ন জরুরি সেবা চালু ছিল। এসব খাতের কর্মী ও সংশ্লিষ্ট যানবাহন ছুটির আওতার বাইরে ছিল।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং জরুরি দায়িত্ব পালনকারী বিভিন্ন অফিসও ছুটির আওতামুক্ত ছিল।

দীর্ঘ ছুটি শেষে আজ থেকে দেশজুড়ে প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক গতিতে ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...