চুয়াডাঙ্গার দামুড়হুদায় সত্তোরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা মেয়ের বাড়ি রামনগর থেকে থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার এক যুবক (তরিকুল) তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়। পরে ওই গ্ৰামের মেন্দের মাঠ নামক এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

রবিবার দিবাগত রাতে ইব্রাহিমপুর মাঠ থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মে) দামুড়হুদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...