পটিয়ায় শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

Date:

spot_img

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ৫ শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শরিফুল ইসলাম আইয়ুব (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাশ্ববর্তী এলাকা জিরি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কবির মাঝির বাড়ির মো. জহিরের পুত্র।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পটিয়া থানার এসআই মোশারফের নেতৃত্বে পুলিশ প্রায় এক ঘন্টার অভিযান চালিয়ে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার থেকে অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শরিফুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ৫ম শ্রেণীর শিক্ষার্থী তার পরিবারের হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশী অভিযানে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা করা হয়। যথাযথ পক্রিয়া মেনে আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমকে পরিবারের জিম্মায় দেয়া রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...