​কোটচাঁদপুরে টিভি চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Date:

spot_img

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে অসাবধানতাবশত টেলিভিশন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (৪৫)নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত রেজাউল ইসলাম কোটচাঁদপুরের মেইন বাসস্ট্যান্ডের একজন পরিচিত মুখ ছিলেন। তিনি সেখানে দূরপাল্লার বাসে মালামাল ওঠানো-নামানোর লেবার (শ্রমিক) হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় বাসিন্দা মৃত জজ মিয়ার ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কাজ শেষে রেজাউল ইসলাম ঘরে ফেরেন। বেলা আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি ঘরের টেলিভিশন চালু করতে যান। এ সময় টেলিভিশনে আগে থেকেই হয়ে থাকা শর্ট সার্কিট থেকে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘরের একটি অংশে আগুন ধরে যায়।

​আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​এলাকার একজন কঠোর পরিশ্রমী মানুষের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসস্ট্যান্ডের শ্রমিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...