গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

Date:

spot_img

গাজীপুর প্রতিনিধি

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে) নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় তিনি বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদকে সামনে রেখে তাদের প্রতি সম্মান ও সহমর্মিতার অংশ হিসেবেই এ অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং উপসহকারী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে পরিচ্ছন্ন কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে কর্মীদের পাশে দাঁড়াতে এবং তাদের উৎসব আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...