খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব

খুলনা সিটি কর্পোরেশন নগরবাসীর জন্য আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নগরীর ১৪০টি স্থানে কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণের পাশাপাশি এবার প্রথমবারের মতো প্রতিটি বাড়িতে কোরবানির বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বিশেষ বস্তা সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (২১ মে) নগরীর জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, “কোরবানির পর পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। ড্রেন কিংবা রাস্তায় বর্জ্য ও রক্ত ফেলা যাবে না। প্রতিটি বাড়িতে দেওয়া বস্তার মধ্যে বর্জ্য সংরক্ষণ করতে হবে। পরে কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা সেগুলো সংগ্রহ করবেন।”

তিনি আরও জানান, খুলনা শহরে বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ হলেও সিটি কর্পোরেশন দ্রুত সময়ের মধ্যে তা সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। “দুপুর থেকে রাত ১০টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার চেষ্টা করা হবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজিব আহমেদ এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। তারা নগরবাসীকে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

সপ্তাহব্যাপী এই পশুর হাটকে ঘিরে ইতোমধ্যে নগরীতে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। কেসিসির পক্ষ থেকে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...