তালতলীতে ১৮ লাখ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

Date:

spot_img

তালতলী প্রতিনিধি

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছোটবগী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা ছোটবগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটি থেকে অবৈধভাবে পরিবহন করা ৬ লক্ষ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

পরবর্তীতে জব্দকৃত এই চিংড়ি রেণুগুলো তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পায়রা নদীতে অবমুক্ত করা হয়। অবৈধ রেণু পরিবহনের দায়ে আটক পিকআপ চালক ও হেলপারের কাছ থেকে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নেওয়া হয় এবং তাদের পিকআপসহ ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম বলেন, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...