আকস্মিক বজ্রপাতে গৌরনদীতে দুই পানবরজ শ্রমিক নিহত, আহত ১

Date:

spot_img

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে দুই পানবরজ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।

গুরুতর আহত হয়েছেন দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকার (৪০)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানান, নিহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত তিনজন ভীমেরপাড় এলাকার একটি পানবরজে কাজ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলিম হাওলাদার ও সুকান্ত বালার মৃত্যু হয় এবং গোপাল সরকার গুরুতর আহত হন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...