গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

Date:

spot_img

আবু রায়হান

‎গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন ২৭  চৌরাস্তার ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

‎বৃহস্পতিবার (২০ তারিখ) দুপুর ২ টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি জলজ সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।

‎পরে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
‎তিনি আরও বলেন, নতুন এ ইনস্টিটিউট দুর্যোগ ব্যবস্থাপনা খাতে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতেও প্রতিষ্ঠানটি কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং বিরোধীদলীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা নতুন এ প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে দেশের সক্ষমতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...