দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস -২০২৬ পালিত

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

এবারের প্রতিপাদ্য :”Metrology Building Trust
in Policy Making” এর উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ওবিএসটিআই এর যৌথ উদ্যোগে বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়.।

জাতীয় মান সংস্থা বি এস টি আই এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও
বাংলাদেশে “বিশ্ব মেট্রােলজি দিবস, উদযাপন করা হয়। মেট্রোলজি সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা -BIPM,BIML এবং UNESCO কর্তৃক এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Metrology :Building Trust in policy Making’
যার বাংলা ভাবানুবাদ “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকেবক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা,সিভিল সার্জন ডা:আসিফ ফেরদৌস, দিনাজপুর চেম্বার অফ কমার্স
এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি আলহাজ্ব মো: আবু বকর ছিদ্দিকহাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড.মোঃ আতিকুল ইসলাম প্রমুখ ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইয়ের দিনাজপুর আঞ্চলিক অফিসের উপ পরিচালক (মেেট্রালজি) ও অফিস প্রধান মোঃ জুলফিকার আলী। আলোচনা সভায়সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: রিয়াজ উদ্দিন।

আলোচনা সভায় বিএসটিআই আঞ্চলিক অফিস, দিনাজপুরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ,
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন ।

বিশ্ব মেট্টোলজি দিবসের প্রতিপাদ্য বিষয়কতাৎপর্য, বিএসটিআই এর কার্যক্রম, আন্তর্জাতিক অঙ্গনে বিএসটিআই এর গ্রহণযোগ্যতা, পন্য ও সেবার মান বাস্তবায়নে সরকারি পদক্ষেপ এবং সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন নিশ্চিতে বি এস টি আই এর বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত, সচেতনতা তৈরি,
ও আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড় সম্পর্ক স্থাপনে
সহায়ক ভূমিকা রাখবে বলে বিএসটিআই কর্তৃপক্ষ বিশ্বাস করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...