জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো সাংবাদিক কন্যা অরণী

Date:

spot_img

জেলা প্রতিনিধি, যশোর

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। যশোর থেকে অ্যাওয়ার্ড পেয়েছে সাংবাদিক মারুফ কবীরের কন্যা ইশাল কবীর অরণী। অরণী যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি) দেশের দশটি অঞ্চলের পদকপ্রাপ্ত ৫৭ হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। নীল কমল অ্যাওয়ার্ড মূলত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ‘হলদে পাখিদের’ দেওয়া একটি সম্মানজনক জাতীয় পুরস্কার।

হলদে পাখি কার্যক্রমে (গার্ল গাইডসের প্রাথমিক শাখা) দেশজুড়ে অসাধারণ কৃতিত্ব, নেতৃত্ব ও সমাজসেবামূলক অবদানের জন্য প্রতি বছর বাছাইকৃতদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, যশোর থেকে মোট ৫ জন অ্যাওয়ার্ড পায়। এরমধ্যে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইশাল কবীর অরণী, ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা, মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিন রহমান ইশারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...