শিবচরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড, উদ্ধার গাঁজা ও ইয়াবা

Date:

spot_img

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে মাদক সেবনের অভিযোগে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়খা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ আনজালা।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ ওয়াসিম আকন (৪০), পিতা: আব্দুল হাসেম; আব্দুল আলী (৬৩), পিতা: আরশেদ আলী শেখ। উভয়ের বাড়ি রামরায়েরকান্দি, উমেদপুর ইউনিয়ন। এছাড়া সাহিদা (৪৮), পিতা: আব্দুল হালিম, গ্রামের বাড়ি খাড়াকান্দি, দত্তপাড়া ইউনিয়ন। তারা সবাই শিবচর উপজেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৫ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক তিনজনকে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

বর্তমানে দণ্ডপ্রাপ্তরা শিবচর থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...