শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সচেতনতার আহ্বান

Date:

spot_img

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ১৫ মে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত “শিশু নিরাপদ জীবন : প্রেক্ষিতে বাংলাদেশ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার।

দেশের শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নিরাপত্তা, মানসিক বিকাশ, সামাজিক সুরক্ষা, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অসচেতনতা নিয়ে এ সেমিনারে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সংস্কৃতিকর্মী ও সুধীজনেরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সেমিনারে বক্তারা জানান, দেশে হাম রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তারা। পাশাপাশি শিশুদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিল্পী ড. কাজী মোজ্জম্মেল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ড. সামিমা লুফর, প্রফেসর ড. আবু সাঈদ, শিল্পী তামান্না রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলী ইদরিস, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. জামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের শারীরিক নিরাপত্তার পাশাপাশি মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। প্রযুক্তির অপব্যবহার, পারিবারিক অবহেলা ও সামাজিক অস্থিরতা শিশুদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতন পরিবার গঠন, কার্যকর স্বাস্থ্যসেবা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে উপস্থিত অতিথিরা শিশুদের জন্য একটি নিরাপদ, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...