
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা পৌর ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সন্ত্রাসীদের হাতে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি জেলা ছাত্রদলের পরিশ্রমী সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদের শারীরিক অবস্থা খোঁজখবর নিয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রানা ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ লিখন হাসান এবং তরুণ ছাত্রনেতা ইয়াসিন আরাফাত তার খোঁজখবর নেন।
দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রানা বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পরিশ্রমী সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদের উপর হামলাকারীদের নামে মামলা দেওয়া হয়েছে। মামলার আসামিদের এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে পারেনি। আমাদের দাবী আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের নির্দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ।





