বদলগাছীতে মাদক সেবনের সময় আটক ১, চার মাসের কারাদণ্ড

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে মাদক সেবনের সময় হাতেনাতে মোহাম্মদ রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি আটক। ১৩ই মে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাজারে নিয়মিত নজরদারির সময় মাদক সেবনরত অবস্থায় রেজাউল ইসলামকে আটক করেন ভান্ডারপুর বাজার বণিক সমিতির সভাপতি জনাব মেহেদী মাসুদ সাগর। আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, ইসরাত জাহান (ছনি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম (৩৬) বদলগাছী থানার রসুলপুর কবিরাজপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

সভাপতি মেহেদী মাসুদ সাগর বলেন, ভান্ডারপুর বাজারকে মাদকমুক্ত রাখতে বণিক সমিতি সবসময় প্রশাসনের সাথে কাজ করবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমরা কোনো ছাড় দেব না। যারা বাজারের পরিবেশ নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে ধন্যবাদ জানাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

ইউএনও ইসরাত জাহান (ছনি) জানান, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে জনসচেতনতা ও কঠোর আইনি পদক্ষেপ দুটোই জরুরি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...