গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ বছরের শিশু ধর্ষণ, ৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেপ্তার

Date:

spot_img

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার মাত্র চার ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোরসালিন শেখ ওরফে রাজু (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দুপুর ১টা ৪০ মিনিটে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৩ মে গোপালগঞ্জ সদর থানাধীন এলাকার ওই শিশু কাশিয়ানী উপজেলার খালার বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত মোরসালিন শেখ স্থানীয় কালাম শেখের ছেলে এবং শিশুটির খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

এই সুযোগকে কাজে লাগিয়ে গত ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোরসালিন শিশুটিকে গোসল করার কথা বলে বাড়ির পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। পরে ঝোপের মধ্যে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত পালিয়ে যায়।

জ্ঞান ফেরার পর শিশুটি ঘটনাটি তার খালাকে জানায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির নানী লোবা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪, তারিখ ০৯/০৫/২০২৬।

পুলিশ আরও জানায়, মামলা দায়েরের পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হকের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও উপ-পরিদর্শক খায়রুল বাশার অংশ নেন।

অভিযুক্ত মোরসালিন শেখ ওরফে রাজুকে শনিবার (৯ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সে সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। তবে পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানের কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...