হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা কমিটি ঘোষণা, সভাপতি আরিফুল-সম্পাদক জিতু

Date:

spot_img

মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৬-২৭ সেশনের জন্য ১২ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মো. আরিফুল ইসলামকে সভাপতি এবং জিতু আহসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকাল ৫টায় কেন্দ্রীয় পেজে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সেফাত উল্লাহর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ, অফিস সম্পাদক জুবায়ের মাহমুদ, কোষাধ্যক্ষ সাকিব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মিস রুশা আক্তার, অনুসন্ধান ও তদন্ত সম্পাদক মো. রাজিবুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাবেয়া বসরি, ডকুমেন্টেশন সম্পাদক ইয়াসির আরাফাত এবং নির্বাহী সদস্য মাহফুজ আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটি চুয়াডাঙ্গা জেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, আইনগত সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...