পাথরঘাটায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ

Date:

spot_img

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও স্কুল প্রধান শিক্ষক মো. গোলাম কবির মধু বিএসসি’র ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি পাথরঘাটা মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) বিকেল ৫টার দিকে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড দক্ষিণ কুপদোন একাদশ ও ৬নং ওয়ার্ড পূর্ব কালমেঘা একাদশের মধ্যকার একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রূপধন বন্দর আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির মধু। পাথরঘাটা মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। খেলার বিরতির সময় আয়োজকদের পক্ষ থেকে তাকে মাইক্রোফোনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। তিনি ফুটবল খেলার নিয়ম-কানুন নিয়ে বক্তব্য শুরু করলে অভিযুক্ত মিলন মৃধা মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে কারণ জানতে চাইলে অভিযুক্তরা তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং খেলা শেষে দেখে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও অভিযোগ করেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি পাথরঘাটা থানার অফিসার ইনচার্জকে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করে। এ সময় এসআই দিলীপসহ উপস্থিত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

অভিযোগে মিলন মৃধা, শাহীন হাওলাদার, রিমন মিয়া, রিয়াদ হাওলাদার ও দুলাল হাংসহ অজ্ঞাত আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী গোলাম কবির মধু।

এ বিষয়ে পাথরঘাটা থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...