সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

Date:

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি

র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা এলাকা হতে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক ও ১টি মোটরসাইকেল জব্দ।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ জানান,৬ মে সকাল ১০.৩০ ঘটিকায় র‌্যাব-১২, একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার হইতে সলঙ্গাগামী রাস্তায় ওভারব্রীজের পশ্চিম পার্শ্বে জনৈক নাজমুল হাসান(৪০) এর হার্ডওয়্যার এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এছাড়া ও মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাজনগর হাঙ্গামী গ্রামের শফিকুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম(৩০)।

এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...