টেকনাফে ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

Date:

spot_img

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার (০৬ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ রফিক (৩৬), মৃত মোঃ হোছনের ছেলে।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি রফিক ওই এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে ২০১২ সালের একটি মাদক মামলা রয়েছে। উক্ত মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সমাজ গঠনে তাদের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...