পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা অভি আটক

Date:

spot_img

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান অভি (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার একটি দল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত আরাফাত রহমান অভিকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে।
অভিযানকালে তার ঘর থেকে ৫১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...