‎ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই: অ্যাডভোকেট কাওছার আলী

Date:

spot_img


‎রংপুর প্রতিনিধি

‎আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রংপুরে আয়োজিত এক ব্যাপক সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে শুধু বক্তব্য বা স্লোগান নয়, বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের পথেও এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১ মে) বিকেলে রংপুর-এর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি সেলিম উদ্দিন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান বেলাল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটিএম আযম খান।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও অনেক ক্ষেত্রে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগ ও সুসংগঠিত আন্দোলন।”

তিনি আরও বলেন, “আমরা চাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হোক ন্যায্যতার ভিত্তিতে। একই সঙ্গে মালিকদেরও সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মালিক-শ্রমিকের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুস্থ শিল্পসম্পর্ক গড়ে উঠতে পারে।

তিনি চাঁদাবাজি ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার নামে কোনো ধরনের চাঁদাবাজি বা অসদুপায়কে আমরা সমর্থন করি না। বরং নৈতিকতা, শৃঙ্খলা ও সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। প্রধান আলোচকের বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। কিন্তু বাস্তবতা হলো, এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর না হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। তিনি আরও বলেন, শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

‎সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কাওছার আলী বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন সময়ের দাবি।” তিনি উল্লেখ করেন, এই আদর্শকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ, যারা শ্রমিকদের সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের রংপুর মহানগর সহ-সভাপতি আবু সাঈম, মুত্তালিব হোসাইন, সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন সুবিধা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলন, আইনি সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সমগ্র আয়োজনটি ছিল শৃঙ্খলাপূর্ণ ও অংশগ্রহণমূলক। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস, সংগ্রাম এবং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা বহন করে। সমাবেশটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার, ঐক্যের বার্তা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে শেষ হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...