সোনাগাজীতে মাদক সেবনের ভিডিও ভাইরাল, শ্রমিক দল নেতা গ্রেফতার

Date:

spot_img

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া শ্রমিক দল নেতা সোহেল রানা (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাতবাড়িয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল রানার ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, সোহেল রানার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি।

তিনি আরও জানান, ভাইরাল হওয়া ভিডিওর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...