
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালীটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালীতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে হাজার হাজার শ্রমিক সংগঠনের সদস্য এবং সাধারণ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির রাশিদুল ইসলাম (শহিদ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুর ছাত্তার, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসেন,সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাকিবুর ইসলামসহ থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কর্মীরা।
এসময় বক্তারা বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। বিশ্বব্যাপী শ্রমিকেরা আজও ন্যায্য মজুরি ও মর্যাদার জন্য সংগ্রাম করছে। আমাদের সমাজেও শ্রমজীবী মানুষের সুরক্ষা ও কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।





