জাতীয় ঐক্য ও কার্যকর সংসদের ওপর জোর দিলেন চিফ হুইপ

Date:

spot_img

জাতীয় ঐক্য, কার্যকর সংসদ এবং গণতন্ত্র রক্ষায় সব রাজনৈতিক দলের সম্মিলিত ভূমিকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। তিনি বলেছেন, দেশকে বাঁচিয়ে রাখার স্বার্থেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বর্তমান সংসদের অনেক সদস্য দীর্ঘদিন রাজনৈতিক নির্যাতন, মামলা ও দমন-পীড়নের শিকার হয়ে এখানে এসেছেন। এ সংসদকে তিনি “মজলুমদের সংসদ” হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশ বারবার রাজনৈতিক সংকট, অস্থিরতা ও বিভাজনের মধ্য দিয়ে এগিয়েছে। দুর্ভিক্ষ, স্বৈরশাসন ও গণতন্ত্রহীনতার মতো কঠিন সময় পার করে দেশ আজকের অবস্থানে পৌঁছেছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার আগে মানুষের স্বপ্ন ছিল গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। তবে স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক সংকট, দুর্ভিক্ষ ও দমন-পীড়নের কারণে সেই স্বপ্ন আংশিকভাবে ব্যাহত হয়।

পরবর্তীতে জিয়াউর রহমানের নেতৃত্বে অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং উৎপাদনমুখী নীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে উল্লেখ করেন তিনি। তার মৃত্যুর পর আবার অস্থিরতা দেখা দিলেও খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার হয়।

চিফ হুইপ বলেন, সাম্প্রতিক সময়েও গুম, নির্যাতন ও বিচারহীনতার মতো অভিজ্ঞতা রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ পেরিয়ে এখন একটি “নতুন সূর্যোদয়ের” সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি সব রাজনৈতিক পক্ষকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমত থাকলেও একটি ফ্যাসিবাদমুক্ত, স্বাধীন ও মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্য প্রয়োজন।

সংসদকে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সংসদ কার্যকর না হলে শুধু প্রাণবন্ত হলেই হবে না।” জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরে যৌক্তিক সমাধানের চেষ্টা করার আহ্বান জানান তিনি।

জ্বালানি ও গ্যাস ইস্যুতে সংসদের ঐক্যবদ্ধ অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এতে জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে।

চিফ হুইপ আরও জানান, সরকার ও সংসদ সদস্যরা ব্যক্তিগত সুবিধা ত্যাগ করে জাতীয় স্বার্থে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “প্লট নেব না, গাড়ি নেব না—এটি ব্যক্তিগত নয়, জাতির স্বার্থে নেওয়া সিদ্ধান্ত।”

সংসদের সাম্প্রতিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, অল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কাজ করা হয়েছে, যা একটি রেকর্ড। তবে দ্রুততার কারণে কিছু সীমাবদ্ধতা ছিল স্বীকার করে তিনি বিরোধী দলের সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করেন।

ভবিষ্যতে আইন প্রণয়ন প্রক্রিয়া আরও শক্তিশালী করার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিলগুলো আরও যাচাই-বাছাই করে উপস্থাপন করা হবে।

গ্রামীণ জনগণ, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “রাজনীতি হবে মানুষের জন্য—কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই গণতন্ত্রের মূল লক্ষ্য।”

সবশেষে তিনি বলেন, দেশের ও মানুষের স্বার্থে সব দলকে একসঙ্গে কাজ করতে হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...