কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

Date:

spot_img

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা ত্রান ও পুর্নবাসন অফিসার আব্দুল করিম, কয়রার সহকারি কমিশনার ( ভুমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মাহফুজুর রহমান,প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, সহকারি শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল, সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কয়রার ভুমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত পানিতে ডুবে মারা যাওয়া ২ জনের পরিবারের মাঝে চেক বিতরণের পাশাপাশি মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মাঝে ফুড প্যাক বিতরণ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...