খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Date:

spot_img

এম রোমানিয়া

খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ এপ্রিল বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতা এবং মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় আগামীকাল ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া সভায় ১৮/০৯/২০২৪ তারিখ থেকে ২৭/০৪/২০২৬ তারিখ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য কৌশিক দে।
সভায় বক্তৃতা করেন, ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান ও হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মো. মোস্তফা সরোয়ার, ক্লাব সদস্য ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলাম, ক্লাব সদস্য গৌরাঙ্গ নন্দী, সামছুজ্জামান শাহীন, সোহরাব হোসেন, কাজী শামীম আহমেদ, বিমল সাহা, কে এম জিয়াউস সাদাত প্রমুখ।

সাধারণ সভায় ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্য মিলে মোট ১১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...