ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

Date:

spot_img

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় জাহিদুল ইসলাম হাওলাদার (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার ২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রলিচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের মতো বালুবোঝাই ট্রলি নিয়ে কাজে বের হন জাহিদুল। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরানোর সময় তিনি গাড়িটি পিছনের গিয়ারে নেন। এ সময় ট্রলির পেছনের চাকা রাস্তার পাশের বালুর মধ্যে দেবে যায়।

এর ফলে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে ছিটকে পড়েন। এ সময় বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, ঝুঁকিপূর্ণভাবে বালুবোঝাই ট্রলি চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...