জ্বালানী তেলের দাম বৃদ্ধি,তবুও কাটেনি সংকট-উল্লাপাড়ার পাম্পগুলোতে ভোগান্তি

Date:

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি

জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন ফিলিং স্টেশনে সংকট কাটেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ ভোক্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়,দাম বাড়ানোর পর সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। অনেক পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। বিশেষ করে ডিজেল সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে বাস ও ট্রাক চলাচলে।

চালকদের অভিযোগ,দাম বাড়লেও তেল সহজে পাওয়া যাচ্ছে না। লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে।এতে পরিবহন খাতে স্থবিরতা দেখা দিয়েছে এবং বাড়ছে পণ্য পরিবহনের খরচ।

অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হওয়ায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রায়হানুল ইসলাম জানান, উল্লাপাড়ায় জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তবে সাপ্তাহিক ছুটির কারণে সাময়িকভাবে সরবরাহ কিছুটা কমেছে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...