প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী

Date:

spot_img

ময়মনসিংহ ব্যুরো

গ্রামীণ যোগাযোগ অবকাঠামো মানোন্নয়নের লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক এলজিইডি সড়কের উদ্বোধন করা হয়। নান্দাইল উপজেলার অন্তর্গত কানুরামপুর সুরেশ ডাক্তার বাড়ি থেকে কালিয়াপাড়া পর্যন্ত এ গ্রামীণ সড়কের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন।

উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া পিয়াল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। নান্দাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এ সড়কটি স্থানীয় কামালপুর সড়ক পার হয়ে কালিয়াপাড়া পর্যন্ত পৌঁছাবে। সড়কটি উদ্বোধন হওয়ায় স্থানীয় সাধারণ জনগণের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...