
মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৫ এপ্রিল ২০২৬) এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানটি মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি ব্রিজ সংলগ্ন এলাকায় সম্পন্ন হয়।
অভিযানকালে নিবির আহামেদ (২১), পিতা ফারুক আহামেদ, ঠিকানা সাউদপাড়া, মধ্যনগর, সুনামগঞ্জ এবং মোঃ নজরুল ইসলাম (৩২), পিতা আব্দুল লতিফ, ঠিকানা বহেরাতলী, মধ্যনগর, সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসা হলে মধ্যনগর থানায় মামলা রুজু করা হয়। মামলার এফআইআর নং- ০৩ (তারিখ: ২৫ এপ্রিল ২০২৬) এবং জি.আর নং- ৩০। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন,
“মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্র জানায়, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





