ঈদগাঁওয়ে ৩ কিলোমিটার ‘জিয়া খাল’ খনন কাজের উদ্বোধন

Date:

spot_img

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের সংযোগকারী গুরুত্বপূর্ণ ‘জিয়া খাল’ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) এ খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, এমপি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হতো এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। খালটি পুনঃখননের ফলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী।

এদিকে, সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জমির উৎপাদনশীলতা বাড়বে এবং বর্ষাকালে পানি নিষ্কাশন সহজ হবে। এতে করে এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...