ট্যাগ অফিসারের সামনেই হাতাহাতি, নাচোলে তেল বিতরণে অনিয়মের অভিযোগ

Date:

spot_img

আব্দুল আজিজ নাচোল সংবাদদাতা:চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা পেট্রোল পাম্পে জারকিনে তেল সরবরাহকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়ে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল সরবরাহে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে উপস্থিত জনতা।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, রেজাউল করিম উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তার সামনেই উত্তেজনা বাড়তে বাড়তে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করে।

পরবর্তীতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোসাঃ সুলতানা রাজিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেলের দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, জারকিনে তেল বিতরণে সঠিক ব্যবস্থাপনা ও তদারকির অভাব এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলার কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...