রংপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

spot_img


‎রংপুর প্রতিনিধি

‎আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরকে সামনে রেখে ব্যবসায়ী ও রাজস্ব সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাক-বাজেট মতবিনিময় সভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ২টা ৩০ মিনিটে নগরীর সেন্ট্রাল রোডস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খান, এফসিএমএ। তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সভায় যুক্ত হন। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, করদাতা, শিল্পোদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশগ্রহণ করে আসন্ন বাজেটকে আরও ব্যবসাবান্ধব, বিনিয়োগ-সহায়ক এবং জনকল্যাণমুখী করার জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা কর কাঠামো সহজীকরণ, ভ্যাট ব্যবস্থার সংস্কার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কর রেয়াত, এবং স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‎সভাপতির বক্তব্যে মো. আব্দুর রহমান খান বলেন, সরকার একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। প্রাক-বাজেট আলোচনার মাধ্যমে তৃণমূল পর্যায়ের মতামত গ্রহণ করা হচ্ছে, যা চূড়ান্ত বাজেট প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের গঠনমূলক প্রস্তাবনার জন্য ধন্যবাদ জানান এবং এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রংপুর অঞ্চলের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া ও সমস্যাগুলো সরাসরি নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...