
দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে সারাদেশে পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ শুরু হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
🔹 পাইলট প্রকল্পের আওতায়:
প্রতিটি উপজেলার ২টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান শিক্ষার্থীদের দেওয়া হবে এই সুবিধা।
🔹 প্রথম ধাপেই প্রায় ১ লক্ষাধিক শিক্ষার্থী পাবে পাটজাত ব্যাগ ও ড্রেস।
মাহদী আমিন বলেন,
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চাই ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য আমাদের শিশুদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে। এর মাধ্যমে ধনী-গরিবের ব্যবধান কমিয়ে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
উদ্যোগের লক্ষ্য:
✔ দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি
✔ শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত
✔ সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা
✔ প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া
এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে শুরু করে সারাদেশে একই মানের পোশাক ও ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে একটি সমতা ও ন্যায্যতার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





