টেকনাফ পাহাড় থেকে তিনজনের গলা কাটা লাশ উদ্ধার

Date:

spot_img

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। ঘটনাটি স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কিংবা ভোরের দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে নির্মমভাবে হত্যা করে মরদেহ পাহাড়ি এলাকায় ফেলে রেখে যায়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড় সংলগ্ন এলাকায় তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...