গৌরনদীতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় পথচারী নিহত

Date:

spot_img

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় বেপরোয়া গতির বাস চাপায় ইউনুস সেরনিয়াবাত (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

​শনিবার দিবাগত রাত আটটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ ইউনুস সেরনিয়াবাত আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক মো. হাফিজুর রহমানের ছোট মামা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাস্তা পারাপারের সময় বরিশালগামী ‘ফেম পরিবহনের’ একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন দেওয়া এবং চালককে মারধরের চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির সাজ্জাদ হান্নান শরীফ। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ঘাতক বাসটিতে থাকা ৬১ জন চক্ষু রোগীকে নিরাপত্তার স্বার্থে হান্নান শরীফের অনুরোধে নিকটস্থ আশোকাঠী পেট্রোল পাম্পে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য বিকল্প ব্যবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।

​এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশালগামী ফেম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...