চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বছরের শিশু রুফাইয়িত হোসেন ও ৯ মাস বয়সী শিশু আনিসা। শনিবার (১৮ এপ্রিল) সকালে ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে ঘটে এই হৃদয়বিদারক দুটি ঘটনা। একদিনে দুই শিশুর এধরনের করুন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় শিশু রুফাইয়িত হোসেন (৪)। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।
স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে রুফাইয়িত। সকালে বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোজাখুজির পর প্রায় দেড়ঘন্টা পর পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
এর কয়েক ঘণ্টা পর এদিন দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় ঘটে অপর মর্মান্তিক দুর্ঘটনাটি। ঐ গ্ৰামের আনোয়ার হোসেনের ৯ মাস বয়সী শিশু কন্যা আনিসা অসাবধানতা বশত বাড়ির পাশের একটি পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করলেও তাকে আর বাচানো সম্ভব হয়নি।
একই দিনে ৬ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর করুন মৃত্যুতে শোকে
স্তব্ধ স্বজন সহ স্থানীয়রা। প্রতিবেশিদের ভাষ্য, সামান্য অসতর্কতা কেড়ে নিল দুটি নিষ্পাপ প্রাণ!
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ঘটনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আজাদ হোসেন/চুয়াডাঙ্গা
০১৭১১-২১৭৩৯০
Hide quoted text
চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার
আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ১৮-০৪-২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বছরের শিশু রুফাইয়িত হোসেন ও ৯ মাস বয়সী শিশু আনিসা। শনিবার (১৮ এপ্রিল) সকালে ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে ঘটে এই হৃদয়বিদারক দুটি ঘটনা। একদিনে দুই শিশুর এধরনের করুন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় শিশু রুফাইয়িত হোসেন (৪)। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।
স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে রুফাইয়িত। সকালে বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোজাখুজির পর প্রায় দেড়ঘন্টা পর পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
এর কয়েক ঘণ্টা পর এদিন দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় ঘটে অপর মর্মান্তিক দুর্ঘটনাটি। ঐ গ্ৰামের আনোয়ার হোসেনের ৯ মাস বয়সী শিশু কন্যা আনিসা অসাবধানতা বশত বাড়ির পাশের একটি পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করলেও তাকে আর বাচানো সম্ভব হয়নি।
একই দিনে ৬ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর করুন মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজন সহ স্থানীয়রা। প্রতিবেশিদের ভাষ্য, সামান্য অসতর্কতা কেড়ে নিল দুটি নিষ্পাপ প্রাণ!