রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Date:

spot_img

রাজশাহী ব্যুরো

বাংলা নববর্ষ বরণ ১৪৩৩ ও রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এরপর অভিষেক উপলক্ষে রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেলসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মহোদয়।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে নগরবাসীর সেবা করে যাচ্ছি। রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ কাজের আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, রাজশাহী থেকে অনেক শিল্পী জাতীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছেন। রাজশাহীর শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনকে আরো এগিয়ে নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সেলিম রেজা। সঞ্চালনায় করেন সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেল। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...