
মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাংলা নববর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে সমাজকল্যাণমূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জিয়া নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন, সংগঠনের উপদেষ্টা কবি, সাংবাদিক অ্যাডভোকেট কেএম সাইফুল্লাহ ভূইয়া, উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, সংগঠনের সভাপতি ও নিরাপদ সড়ক চাইয়ের সহ-সভাপতি শিক্ষক-লেখক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক শিশু সাহিত্যিক রেজাউল রেজোয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক ও সনি বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ দুলাল হোসেন, গার্ডিয়ান লাইফ মুন্সীগঞ্জের ইনচার্জ মোঃ নূরুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক ও গণশক্তির সিরাজদিখান উপজেলা সভাপতি মোঃ রিয়াজ মাহমুদ।
মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাদিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মজিবুর মাদবর, সাহিন শেখ, শিবলি খান, মামুন হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণকারীরা দর্শকদের মুগ্ধ করেন। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন শিশু ছড়াকার রেজাউল রেজোয়ান, লেখক ও সংগঠক তাজুল ইসলাম, কবি নূরুল ইসলাম, সাংবাদিক-কবি অ্যাডভোকেট কেএম সাইফুল্লাহ ভূইয়া এবং শিক্ষক-লেখক জিয়াউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ তাজুল ইসলাম। এছাড়া বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন ‘জুলাই যোদ্ধা’ মোঃ রিয়াজ মাহমুদ।





