সলঙ্গায় ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date:

spot_img

strong>সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামে অবস্থিত অজিহা জিম ভিলা নামক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৫১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে রাজু।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...