খুলনায় আকস্মিক বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি

বৈশাখের তীব্র দাবদাহে বিপর্যস্ত খুলনার জনজীবনে স্বস্তি ফিরিয়েছে আকস্মিক বজ্রসহ বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা গেলেও দুপুরের পরপরই আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটে।

দুপুর প্রায় ১টার দিকে কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ, সৃষ্টি হয় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি। এতে করে কয়েকদিনের তীব্র গরমে ক্লান্ত মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও পথচারীরা। হঠাৎ এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তি ফিরে আসে জনজীবনে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখ মাসে এ ধরনের কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি স্বাভাবিক একটি প্রাকৃতিক ঘটনা। দিনের উচ্চ তাপমাত্রার কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়, যার ফলেই কালো মেঘ জমে এ ধরনের বজ্রবৃষ্টির সৃষ্টি হয়।

এদিকে বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন।

হঠাৎ এই বৃষ্টি যেমন জনজীবনে স্বস্তি এনেছে, তেমনি কৃষিক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...