লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, পুনরায় সুন্দরবনে অবমুক্ত

Date:

spot_img

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি মায়াবী হরিণকে উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে হরিণটি সুতারখালী নদী পার হয়ে কয়রার কালাবগী এলাকায় ঢুকে পড়ে।

স্থানীয়রা হরিণটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দিলে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। এলাকাবাসীর সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পাশ্ববর্তী বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।

এসিএফ মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। উদ্ধার করা হরিণটিকে প্রাথমিকভাবে সুস্থ করে পুনরায় বনে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেনসহ বন বিভাগের অন্যান্য সদস্য ও স্থানীয়রা।

এর আগে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে হাড্ডরা খাল এলাকায় ফুট পেট্রোলিংকালে ফাঁদে আটকে থাকা আরও একটি হরিণ উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেটিকেও বনে ছেড়ে দেওয়া হয়েছে। একই অভিযানে পাটাকাটা এলাকা থেকে ২০টি হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বন বিভাগের এ ধরনের অভিযান ও উদ্ধার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...