চবিতে দোকানি-নেতা বিরোধ, হামলার অভিযোগে তদন্তের আশ্বাস

Date:

spot_img

ভ্রাম্যমাণ প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জালাল সিদ্দিকী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার (রাত সাড়ে ৯টা) ক্যাম্পাসের কলার ঝুপড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তিনি ভুক্তভোগীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী হামিদ মোহাম্মদ সুজন বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসে একটি দোকান পরিচালনা করেন।

সুজন জানান, কয়েক মাস আগে জালালের নাম ব্যবহার করে কেউ তার দোকান থেকে ৩০ টাকার খাবার বাকি খেয়ে যায়। বিষয়টি তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে অবহিত করেন। পরে এ বিষয়ে জানতে জালাল সিদ্দিকী দোকানে যান।

সুজনের অভিযোগ, তিনি জালালকে বিষয়টি জানালে কথাকাটাকাটির একপর্যায়ে জালাল ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করেন। এতে তার ঠোঁটে আঘাত লাগে এবং দোকানের সামনে থাকা একটি টেবিল উল্টে গিয়ে কিছু পণ্যসামগ্রীর ক্ষতি হয়। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “দোকানি আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে নেতাকর্মীরা খাবার খেয়ে টাকা দেন না। পরে জানা যায়, জালাল নামে একজনের কাছে ৩০ টাকা পাওনা রয়েছে। বিষয়টি আমরা দেখব বলে আশ্বাস দিয়েছিলাম। আমি দোকান থেকে চলে আসার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটেছে বলে শুনেছি।”

অভিযোগের বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, “আমার নামে কেউ বাকি খেয়েছে, তা আমি জানি না। দোকানি বিষয়টি সবার কাছে বলছিলেন। আমি জানতে চাইলে তিনি অবমাননাকর মন্তব্য করেন। এতে আমি মেজাজ হারিয়ে তাকে ধাক্কা দিই। তবে মারধর বা ভাঙচুর করিনি। পরে আমি তার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “ঘটনাটি শুনেছি। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...