অবৈধভাবে ডিজেল মজুত: চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের জেল-জরিমানা

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিনুর ইসলামের নিজ বাসভবন ও ব্যক্তিগত গুদামে তল্লাশি চালানো হয়।

এ সময় পাঁচটি ব্যারেলে সংরক্ষিত মোট ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।

অভিযান চলাকালে কয়েকজন ব্যক্তি মোবাইল কোর্টের কাজে বাধা প্রদান ও হামলার চেষ্টা করে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন জানিয়েছে।

জব্দকৃত ডিজেল উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে তা খোলা বাজারে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে যারা কৃত্রিম সংকট তৈরি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের চিরুনি অভিযান জোরদার করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...