সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট: সহকারী শিক্ষক রানা অভিযুক্ত

Date:

spot_img

নাচোল সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাওঘাটা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক রানা বাবুর বিরুদ্ধে সরকারি নীতিমালা অমান্য করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জোরপূর্বক কোচিং ও প্রাইভেট পড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক রানা বাবু নিয়মিতভাবে একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলাদা করে প্রাইভেট পড়াচ্ছেন এবং এর বিনিময়ে অর্থ গ্রহণ করছেন। একাধিক অভিভাবকের দাবি, শিক্ষার্থীদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ প্রয়োগ করে প্রাইভেটে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। এছাড়া ক্লাসে ইচ্ছাকৃত শৈথিল্য প্রদর্শন এবং পরীক্ষায় নম্বর প্রদানের ক্ষেত্রে প্রভাব বিস্তারের ইঙ্গিত দিয়ে শিক্ষার্থীদের কোচিংমুখী করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০১২ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যক্তিগত কোচিং করাতে পারবেন না। এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। শিক্ষক আচরণবিধিতেও শিক্ষার্থীদের কাছ থেকে ব্যক্তিগত আর্থিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি শুধু অনিয়ম নয়; বরং এটি একটি সংগঠিত কোচিং বাণিজ্যে পরিণত হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং দরিদ্র পরিবারগুলো অতিরিক্ত আর্থিক চাপে পড়ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক রানা বাবু সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি বলেন, “আমি প্রাইভেট পড়াই, পড়াবো। আপনাদের কোনো বক্তব্য দেবো না। যা পারেন লিখেন, আমার কোনো সমস্যা নাই। এর আগে অনেক অভিযোগ হয়েছে, কেউ কিছু করতে পারেনি। আমি সবাইকে ম্যানেজ করি অফিসসহ।”
তার এ বক্তব্য প্রশাসনিক জবাবদিহিতা ও নীতিমালার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান, জেলা শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্কুলে কোনো ধরনের প্রাইভেট পড়ানো নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদিন বলেন, “কোনো শিক্ষক স্কুলে প্রাইভেট পড়াতে পারবেন না। অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন বলেন, বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিভাবকরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে এ ধরনের অনিয়ম আরও বাড়বে এবং শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...